News update
  • চট্টগ্রামে পানির নিচে রেললাইন     |     
  • আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী     |     
  • স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন তথ্য উপদেষ্টা     |     
  • বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় তৃতীয় ঢাকা     |     
  • ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: চিফ হুইপ     |     
জলবায়ু ও পরিবেশ 2026-07-03, 10:29am

জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে

001-dc5c7986daef50c1e02ab09b442ee34f1783052962.jpg


ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বঙ্গলোক ডেস্ক)

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীগুলোর (যেমন: কুশিয়ারা, সোমেশ্বরী) পানি বৃদ্ধির ফলে পার্শ্ববর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পার্বত্য ও উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা বা জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। 

বঙ্গোপসাগরে আগামী তিন মাসে ৪-৬টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে কিছু মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

জুলাই মাসে দেশজুড়ে ৮ থেকে ৯ দিন তীব্র বজ্রঝড়ের ঝুঁকি রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে এবং মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।