News update
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
  • বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • চট্টগ্রামে পানির নিচে রেললাইন     |     
বঙ্গলোক ডেস্ক নগর-মহানগর 2026-07-04, 4:23pm

জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

whatsapp-image-2026-07-04-at-4-7322ad9ceff3370f8f7ea1add04042f51783160636.jpeg


রাজধানী ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত জাতীয় আইনজীবী ফেডারেশনভুক্ত আইনজীবীদের পাশাপাশি বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোস্তফা জামান বেবী, তোফাজ্জল মিয়া ও হাবিবুর রহমান বাচ্চু।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট এস. এম. শফিকুল ইসলাম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় আইনজীবী ফেডারেশনের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ ভাষানী এবং অ্যাডভোকেট আবুল হাসনাত মাসুম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, ইকবাল হোসেন তাপস, আরিফ খান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা আজাহার হোসেন, নোমান মিয়া প্রমুখ।