News update
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
  • বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • চট্টগ্রামে পানির নিচে রেললাইন     |     
বিনোদন 2026-07-07, 7:57pm

৫ বছর পর হরর সিনেমায় ইমরান হাশমি

image-647220-1676897485-d00549516d2706881d80ddfa0b66b7171783432665.jpg

ছবি- সংগৃহীত


বলিউড তারকা ইমরান হাশমি আবারও ফিরছেন তার পরিচিত হরর ঘরানায়। প্রায় পাঁচ বছর পর তিনি অভিনয় করতে যাচ্ছেন নতুন হরর চলচ্চিত্র ‘রূহ’-এ। সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একসঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় দর্শকদের সামনে আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, এটি পরিচালনা করছেন নির্মাতা মায়াঙ্ক শর্মা, যিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ব্রেথের পরিচালক হিসেবে পরিচিত।

তার ভাষ্য অনুযায়ী, রূহ শুধু ভয়ের গল্প নয়; এতে থাকবে আবেগ, রহস্য, সংগীত এবং অতিপ্রাকৃত শক্তির মিশেল। আধুনিক হররের সঙ্গে গভীর আবেগঘন গল্প বলার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে।

রূহ-এর গল্প লিখেছেন মায়াঙ্ক শর্মা ও বিশাল কাপুর। প্রযোজনা করছে ভিকেড ফিল্মস। চলচ্চিত্রটির প্রযোজক বিক্রম খাখার ও সানি খান্না। 

ইমরান হাশমি বলেন, ‘রূহ আমার কাছে বিশেষ মনে হয়েছে, কারণ এটি আধুনিক হরর, আবেগ ও সংগীতকে একসঙ্গে নিয়ে এসেছে। দর্শকরা সবসময় আমাকে এই ধরনের চলচ্চিত্রের সঙ্গে দেখেছেন। এ কারণেই আমি কাজটি করতে আগ্রহী হয়েছি।’

পরিচালক মায়াঙ্ক শর্মার মতে, আমি সবসময় হরর ঘরানা ভালোবাসি। এই সিনেমার মাধ্যমে এমন একটি গল্প বলতে চাই, যা শুধু ভয় নয়, বরং মানুষের আবেগ ছুঁয়ে যাবে।

ইমরান হাশমির সিনেমার আরেকটি বড় আকর্ষণ সবসময়ই গান। রূহ এর ব্যতিক্রম নয়। ইতোমধ্যে প্রকাশিত সুরের ঝলকে ইঙ্গিত মিলেছে, দর্শকরা আবারও ইমরানের সিনেমা সেই জনপ্রিয় রোমান্টিক ও আবেগঘন গানের দেখা পাবেন।

কেবল ভারত নয়, আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেও চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র: ডেইলি ষ্টার