News update
  • সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে : প্রধানমন্ত্রী     |     
  • বরগুনার সংলগ্ন বঙ্গোপসাগরে দুই ট্রলার ডুবি, ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২     |     
  • সারাদেশের সরকারি প্রাথমিকে রোপণ হবে প্রায় ২ লাখ চারা      |     
  • মালয়েশিয়াগামী কর্মীদের আগাম অর্থ লেনদেন না করার অনুরোধ মন্ত্রণালয়ের      |     
  • গ্যাস উৎপাদন বাড়াতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানি মন্ত্রী     |     
প্রথম পাতা 2026-07-08, 4:00pm

চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা

003-e88a49bccde359f0cabb40db83ba60801783504804.jpg

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার নিম্নাঞ্চল।  সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ-নদীর পানি বিপৎসীমার উপরে উঠতে পারে।  নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা নদীসহ অন্যান্য নদী। বন্দরনগরী চট্টগ্রামে ইতিমধ্যেই ভারী বর্ষণ (২৫৮ মিলিমিটার) রেকর্ড করা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসামে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামছে। এই স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত থাকতে পারে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিচু এলাকার মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।