
অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন। তিনি এ মন্তব্য করেন সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে। এর আগে গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট এ বিষয়ে বিভক্ত রায় প্রদান করে।
রায়ের পর মার্কিন প্রশাসনকে লাখ লাখ হাইতিয়ান ও সিরিয়ান অভিবাসীর মানবিক সুরক্ষা মর্যাদা বাতিলের অনুমতি দেওয়া হয়। এসব অভিবাসী দীর্ঘদিন ধরে টিপিএস-এর আওতায় সংঘাত ও চরম দারিদ্র্যপীড়িত নিজ দেশে জোরপূর্বক ফেরত পাঠানো থেকে সুরক্ষা পেয়ে আসছিলেন।