News update
  • জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কায় চট্টগ্রামে প্রশাসনের সতর্কতা, প্রস্তুত ৮ আশ্রয়কেন্দ্র     |     
  • সংসদের অধিবেশন আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি     |     
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
প্রথম পাতা 2026-06-29, 8:21pm

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশকে অনুরোধ

t-r-fec36b52f6b6237251b79b88611b2ef71782742890.jpg

ছবি: সংগ্রহীত


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন বেশ কয়েকটি অনুরোধের প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন 
আজ সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে দেশের আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই বর্তমান বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।’
তিনি জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এর মধ্যে অনেকগুলোর আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক আইন-কানুন অনুসরণ করে যত দ্রুত সম্ভব এবং যত বেশি পরিমাণে সম্ভব বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’