News update
  • জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কায় চট্টগ্রামে প্রশাসনের সতর্কতা, প্রস্তুত ৮ আশ্রয়কেন্দ্র     |     
  • সংসদের অধিবেশন আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি     |     
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
প্রথম পাতা 2026-07-01, 7:45pm

জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ ঘোষণা

image-320064-1782912977-77fa512afbc3431eae382d4626ba851f1782913538.jpg


জুলাই–আগস্ট ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (১ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আহত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার বেশিরভাগ ফি বাতিল করা হয়েছে। তবে সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি তাদের পরিশোধ করতে হবে। ফি মওকুফের সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এতে আরও জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে, যারা অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

এই শিক্ষার্থীদের সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া অন্যান্য পরীক্ষাসংক্রান্ত ফি মওকুফের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।